দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝালকাঠির সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের ভীমরুলী ভাসমান পেয়ারা বাজারে ঘুরতে এসে খালে লাফ দিয়ে সানি হাওলাদার (১৩) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে।
শনিবার (১৮ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।
নিখোঁজ সানি রাজাপুর উপজেলার চর হাইলাকাঠি গ্রামের বাসিন্দা এবং মো. সোহেল হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্র, প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শনিবার সকাল ১১টার দিকে রাজাপুর উপজেলা থেকে প্রায় ১৫ জনের একটি বন্ধুদের দল ট্রলারযোগে ভীমরুলী ভাসমান পেয়ারা বাজারে ভ্রমণে আসে। সারাদিন ঘোরাঘুরি শেষে দুপুরে খাবার খেয়ে তারা ভীমরুলী বাজারের উত্তর পাশের খালে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে সানি খালের তীরে থাকা একটি আমগাছে উঠে বন্ধুদের সঙ্গে পানিতে লাফ দেয়। অন্যরা পানির ওপর উঠে এলেও সানি আর ভেসে ওঠেনি। পরে তার সঙ্গে থাকা বন্ধুরা দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল এবং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে ঝালকাঠি ফায়ার স্টেশনে ডুবুরি না থাকায় উদ্ধার কার্যক্রমে কিছুটা বিলম্ব হয়। পরে স্থানীয় ডুবুরিদের সহায়তায় খালের বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়।
ঝালকাঠি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা মাহবুব আলম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় ডুবুরিদের সহযোগিতায় নিখোঁজ কিশোরকে উদ্ধারের চেষ্টা শুরু করে। খালের বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হলেও শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
ঝালকাঠি সদর থানার ওসি মাহামুদ হোসেন বলেন, নিখোঁজ কিশোর মো. সানিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালাচ্ছে।
শনিবার সন্ধ্যা পর্যন্ত প্রাপ্ত সর্বশেষ তথ্যে জানা গেছে, নিখোঁজ কিশোরকে উদ্ধারে ফায়ার সার্ভিস, স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী যৌথভাবে অভিযান চালিয়ে যাচ্ছে।
/অ